Saturday, February 11, 2017

প্যারিসে একুশে বইমেলা

ফ্রান্সের রাজধানী প্যারিসে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী একুশে বইমেলা। এবার মেলার স্লোগান ছিল ‘শিক্ষা-সংস্কৃতি-ভাষার মর্যাদা রক্ষায় একুশের চেতনায় জেগে ওঠো বিশ্ব তারুণ্য’। এই মেলার আয়োজন করে বাংলাদেশ যুব ইউনিয়নের ফ্রান্স শাখা। ৫ ফেব্রুয়ারি রোববার এই মেলা অনুষ্ঠিত হয়।

টেলিকনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান। বিকেলে অনুষ্ঠিত হয় একুশের চেতনা ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এরপর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

No comments:

Post a Comment